নারীদের নিয়ে উদ্যোগী অলাভজনক প্রতিষ্ঠানকে অর্থ দেবে গুগল
নারীদের ক্ষমতায়নে যেসব অলাভজনক এবং সামাজিক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে সেসব প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া ঘোষণা দিয়েছে গুগল। সোমবার (৮ মার্চ) নারী দিবসে এই বৈশ্বিক বহুজাতিক প্রতিষ্ঠানটি জানিয়েছে অনুদানের পরিমান ২৫ মিলিয়ন ডলার বা প্রায় ২১২ কোটি টাকা।
নারীদের অর্থনৈতিক বৈষম্য, আর্থিক স্বাধীনতা গড়ে তোলাসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে গুগল অর্গের এই পরিকল্পনা বলে জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
গুগল অর্গের প্রেসিডেন্ট জ্যাকলিন ফুলার জানান, তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য নারীদের পাশে দাড়িয়ে লক্ষ্যে পৌঁছুতে সাহায্য করা। ভারতে নারীদের সহযোগিতায় আরও এক মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল অর্গ।
টেকজায়ান্ট এই প্রতিষ্ঠানটিতে সারাবিশ্ব থেকে অনুদানের জন্য আবেদন করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।
ডিজিটেক/আরআইএস